বগুড়া-৬ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ বগুড়া-৬ (সদর) আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুপুরে মোহাম্মদ ফয়সাল বিন শফিক (সনি), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সভাপতি, বগুড়া জেলা জাকের পার্টি, মনোনয়ন পত্র উত্তোলন করেন।
এ সময় বাংলাদেশ জাকের পার্টির বগুড়া জেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, বাংলাদেশ জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছেন। তারই ধারাবাহিকতায় দল আমাকে মনোনীত করেছেন। আমি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া সদরের উন্নয়নে ভূমিকা রাখবো।
যেহেতু আমরা রাজনৈতিক পরিবার, আমি দির্ঘদিন থেকে রাজনীতির পাশাপাশি অবহেলিত মানুষের উন্নয়নে আগেও ভূমিকা রেখেছি। আমাকে নির্বাচিত করলে আমি বগুড়ার উন্নয়নে যথাযথ দায়িত্ব পালন করবে।

No comments