বগুড়ায় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু-কে গণ সংবর্ধনা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু-কে গণ সংবর্ধনা।
মঙ্গলবার ২৮ শে নভেম্বর বিকালে বগুড়া সাতমাথা মুজিব মঞ্চে বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সার্জিল আহমেদ টিপু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, পৌর আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এডোনিস তালুকদার বাবু, মহিলা আওয়ামী লীগ, সহ বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন

No comments