বগুড়ায় শ্রেষ্ঠ এএসআই সদর থানার সাখাওয়াত হোসেন | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়া সদর থানায় ওয়ারেন্ট তামিলকারী পুলিশ সদস্য হিসেবে বিশেষ অবদান রাখায় পুলিশের এই অফিসারকে দক্ষতার ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার ২৮ শে নভেম্বর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই নিরস্ত্র) সাখাওয়াত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার পিপিএম, পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ওমর আলী, গাবতলী সার্কেলের সহকারি পুলিশ সুপার নিয়াজ মেহেদী। কল্যাণ সভায় সঞ্চালনা করেন শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার তানভীর হাসান।

No comments