শিরোনাম

উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী | Bogura TV | বগুড়া টিভি

আজাদুর রহমানঃ

জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিটিভি তে সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ১৫৭ টি প্রকল্পের ৪৬৪৪ টি অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ এবং ভূমিহীন ও গৃহীনদের জন্য ৫৩৯৭ টি গৃহের জমি সহ হস্তান্তর, প্রকল্পসহ আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত হয়। 

১৪ ই নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে সভাকক্ষে অনলাইনে এ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল হাসান রিপু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান এবং বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

আরোও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার সহ জেলা ও উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু সারাটা জীবন কষ্ট করে গিয়েছেন, এমনকি শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হয়েছে। 


তিনি বলেন বাংলাদেশ কে পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছে। আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিলে ক্ষমতায় আসবো।না দিলে আনবো না আমার কোন আফসোস থাকবেনা। তিনি বলেন জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি।

তিনি আরোও বলেন, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে দেশের জনগণ তা প্রতিহত করবে। ২০০৮ সালের নির্বাচন ইশতেহারের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

সারা দেশে ১৫৭ টি প্রকল্পের ৪৬৪৪ টি অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ এর মধ্যে বগুড়া জেলায় ৩৯ টি প্রকল্প রয়েছে। যা নিম্নরুপ- 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-

১। সদর উপজেলা বানদিঘি জিপিএস। ২। ধুনট উপজেলা আরকেটিয়া জিপিএস। ৩। ধুনট উপজেলা মোহনপুর

জিপিএস। ৪। দুপচাঁচিয়া উপজেলা পাকুরগাছা জিপিএস। ৫। গাবতলী উপজেলা 

সারাতলী,আকবাড়িয়া,ছারাধাকিয়া,কালুডাঙ্গা, মধ্যকাতুলি,মমিনখাদা,দুর্গাহাটা,পাকাতুলি জিপিএস/আরপিএস। ৬। কাহালু উপজেলা দামাই মামদুর রহমান চৌধুরী, খারিয়া নিশিন্দারা, নিয়ামতপুর জিপিএস। ৭। নন্দীগ্রাম উপজেলা নগরকান্দি জিপিএস। ৮। সারিয়াকান্দি উপজেলা চরফজিলপুর জিপিএস।

৯। শাজাহানপুর উপজেলা চাদবাড়িয়া মানিকদীপা, পোয়াল গাছা,শেরকোলা জিপিএস। ১০। শেরপুর উপজেলা ভিমজানি, চকপাহাড়, খাগা,পারভবানীপুর বালিকা, রামেশ্বরপুর, টাকাধুকুরিয়া জিপিএস/আরপিএস।

১১। শিবগঞ্জ উপজেলা টিয়াল মীর লাবনী জিপিএস। ১২। সোনাতলা উপজেলা তেকানীচুকাইনগর জিপিএস। 

গণপূর্ত অধিদপ্তর-

১। বগুড়া জেলা রেজিস্ট্রি ভবন অফিস। ২। সাব-রেজিস্ট্রি অফিস ভবন শিবগঞ্জ উপজেলা।

৩। সাব-রেজিস্ট্রি অফিস ভবন শেরপুর উপজেলা।

৪। ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া। 

আশ্রায়ন প্রকল্প-

১। সারিয়াকান্দি উপজেলায় ৫ম পর্যায়ে (১ম ধাপে) জমি সহ ১০ টি গৃহ প্রদান। ভূমিহীনদের জন্য একক গৃহ নির্মাণ। বগুড়া সদর উপজেলায় জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন ৬৯ টি একক গৃহপ্রদান। 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 

১। সোনাতলা উপজেলায় পাকুল্লা রহমানিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন। ২। নন্দীগ্রাম উপজেলায় দামগড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন। ৩। শেরপুর উপজেলায় বেগম শাহজাহান তালুকদার দাখিল মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন। ৪। সদর উপজেলায় বুজরুগ বাড়ীয়া বালিকা দাখিল মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন।

সড়ক ও জনপদ অধিদপ্তর- 

১। শেরপুর উপজেলায় গারিদাহ ওভারপাস প্রকল্প।


No comments