শিরোনাম

বগুড়া থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়া থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে। 

১৪ নভেম্বর মঙ্গলবার রাজশাহী রেঞ্জ অফিসে এ ব্যাজ পরিধান করা হয়। 

ডিআইজি রাজশাহী রেঞ্জ অফিস কার্যালয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ স্নিগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুর রশিদ, এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোতাহার হোসেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাদেরকে র‌্যাংক ব্যাজ পরিধান ও ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। 

এ সময় ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গণ।

এছাড়াও পদোন্নতিপ্রাপ্ত সকল অফিসারদের সহধর্মিণী এসময় উপস্থিত ছিলেন।

No comments