শিরোনাম

বগুড়া আজিজুল হক কলেজের নতুন অধ্যক্ষ হলেন প্রফেসর খোন্দকার কামাল হোসেন | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীকে (ওএসডি) করার পর প্রফেসর খোন্দকার কামাল হোসেনকে পদায়ন করাছেন শিক্ষা মন্ত্রণালয়।

সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীকে ওএসডি করার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করেছেন প্রজ্ঞাপনে।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর খোন্দকার কামাল হোসেনকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর এক প্রজ্ঞাপনে এ ব্যাপারে জানানো হয়।

খোন্দকার কামাল হোসেন বর্তমানে মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি সরকারি আজিজুল হক কলেজে দীর্ঘদিন পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন।

No comments