শিরোনাম

পাবনায় বিএনপি নেতাকর্মীদের মিছিল | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল ও হরতাল কর্মসূচির অংশ হিসেবে পাবনায় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হামিদ রোড, নিউমার্কেট, বড় বাজারসহ প্রধান প্রধান এলাকায় মিছিল করে নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপনের নেতৃত্বে এই মিছিল বের করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সেলিম সরদার, থানা কৃষকদলের আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, সদর থানা বিএনপির সাবেক সদস্য আজাদুননবী কাজল আব্দুল করিম মেম্বার, ইমরুল কায়েস, আব্দুল কালাম।
 
এছাড়া আরও উপস্থিত ছিলেন বকুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক আনিস, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম নাদিম, ইনতিয়াজ, নয়ন হোসেন , লিটন, ছাত্রনেতা আলামিন পাপ্পু, আতিকুল ইসলাম মিঠু, শামীম হোসেন হৃদয়।

No comments