শিরোনাম

হরতালের প্রথম দিনেই শহরে ককটেল বিস্ফোরণ! আতঙ্কিত পথচারীরা | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বিএনপির পঞ্চম দফায় অবরোধের পর সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ হরতালের প্রথম দিন বগুড়ায় শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

১৯ই নভেম্বর (রবিবার) সকাল আটটা থেকে
শহরের বনানী সড়কে সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। এ সময় ২ টি ব্যাটারি চালিত ইজিবাইক ভাংচুর করে ও ২ টি ককটেল বিস্ফোরণ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবি করে সকাল আটটায় অবরোধের সমর্থনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশ চলাকালে অদূরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ সময় বিএনপির নেতারা বলেন, ‘দলের এক দফা দাবি উপেক্ষা করে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও ভোট ডাকাতির প্রহসনের নির্বাচনের অপচেষ্টা করছে। এ জন্য তফসিল ঘোষণা পর্যন্ত আমরাও মাঠে থেকে কর্মসূচি পালনের পাশাপাশি কিছু কৌশল নিয়েছিলাম। এখন আমরা নতুন কর্মসূচী পালন করছি।

এদিকে শহরের খান্দার মোড়ে ২ টি ব্যাটারি চালিত ইজিবাইক ভাংচুর করেছে হরতাল সর্মথনকারীরা। তবে সেখানে পুলিশের উপস্থিত দেখা যায়নি।

No comments