বগুড়া টিভির পক্ষ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত স্নিগ্ধ আখতারকে সংবর্ধনা | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রসাশন) স্নিগ্ধ আখতার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত কয়েকমাস আগে থেকেই বগুড়ায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলার এই কর্মকর্তা। ২৮ তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি।
সর্বশেষ মিশন থেকে ফিরে বগুড়ায় যোগদান করেছেন স্নিগ্ধ আখতার। এর আগে তিনি পাবনা জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং তার পূর্বে সিরাজগঞ্জে সদর সার্কেলের দায়িত্ব পালন করেছেন।
ঠাকুরগাঁও জেলার ছেলে স্নিগ্ধ আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশুনা করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যার জনক।
পদোন্নতির খবর পেয়ে বগুড়া টিভির পক্ষ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত স্নিগ্ধ আখতারকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া টিভি নিউজের সম্পাদক আকতারুল আলম তিনু, নিউজ ইনচার্জ ফয়সাল হোসাইন সনি, স্টাফ রিপোর্টার আজাদুর রহমান, জুনিয়র ভিডিও এডিটর মাসুদ রানা ও ক্যামেরা পার্সন স্বপন আহমেদ।

No comments