শিরোনাম

দৈনিক ভোরের সময় পত্রিকার পক্ষ থেকে, স্নিগ্ধ আখতারকে সংবর্ধনা | Bogura TV | বগুড়া টিভি


ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রসাশন) স্নিগ্ধ আখতার। তিনি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান। 

গত কয়েকমাস আগে থেকেই বগুড়ায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা। তিনি ২৮ তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সর্বশেষ তিনি মিশন থেকে ফিরে বগুড়ায় যোগদান করেছেন। তার আগে তিনি পাবনা জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং তার পূর্বে সিরাজগঞ্জে সদর সার্কেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঠাকুরগাঁও জেলার ছেলে স্নিগ্ধ আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশুনা করেছেন। এছাড়া তিনি ব্যক্তি জীবনে দুই কন্যার জনক।

পদোন্নতির খবর পাবার পর দৈনিক ভোরের সময় পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি খালেদ সিদ্দিকীর পক্ষ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত স্নিগ্ধ আখতারকে সংবর্ধনা দেওয়া হয়।

No comments