শিরোনাম

আরটিভি ইয়াং স্টার এ সেরা ১৫ তে বগুড়ার আহাদ | Bogura TV | বগুড়া টিভি

boguratvnews, rtv young star, abdul ahad,


বিনোদন ডেস্ক, বগুড়া টিভিঃ

আরটিভি ইয়াং স্টার সিজন ২ এ সেরা ১৫ তে জায়গা করে নিয়েছেন বগুড়ার প্রতিযোগী আব্দুল আহাদ। প্রতিযোগীতায় অংশ নেয়া প্রায় আঠারো হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে মেধা ও সুরের মুর্ছনায় নিজেকে তিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

১৮ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে শুরু হয় আরটিভি ইয়াং স্টার সিজন ২ এর এবারের মূল পর্ব। এরপর থেকে স্টুডিও রাউন্ড, পিয়ানো রাউন্ড, জাজ’স চয়েজ, দেশাত্মকোধক আধুনিক সব গানে বিচারকদেও মন জয় করে আহাদ এখন রয়েছেন সেরা ১৫ তে।


বাবার কাছেই গানের হাতে খড়ি তার। বড় ভাই আরিফ ক্লোজ-আপ ওয়ান তারকা। এরকম পারিবারিক আবহে বড় হওয়া আহাদ ছেলেবেলা থেকেই ছিলেন গানের পোকা। শখে গান গাইতে গাইতে এক সময় নাম লেখান চ্যানেল আই সেরা কন্ঠে। বেশ কিছুদুর এগিয়ে গেলে সামান্য একটি নোট ভুলের কারনে সেবার ছিটকে পড়তে হয় তাকে।

boguratvnews, rtv young star, abdul ahad,

তবে হাল ছাড়েননি আহাদ। দমে গিয়ে ডুবে যাননি হতাশায়। চর্চা চালিয়ে গেছেন অদম্য ইচ্ছেশক্তিকে সাথে নিয়ে। যারা ফলাফল তাকে নিয়ে গেছে আরটিভি ইয়াং স্টার এবারের সিজনের সেরা ১৫ তে।

“সেরা কন্ঠ থেকে সামান্য ভুলের কারনে বাদ পড়াটা আসলে আমার জন্য আশীর্বাদ হয়েই এসছিলো। তখন থেকেই মাথায় চেপে বসে আমাকে পারতেই হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে চর্চা চালিয়ে যেতে থাকি প্রতিনিয়ত। যার ফলশ্রুতি আমি এখন এই অবস্থানে আসতে পেরেছি।” বলছিলেন আহাদ।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেমেন্টে অনার্স পড়ছেন তিনি। গানের ভূবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই সফল হবেন বলে জানান তরুন এই সংগীত শিল্পী।

No comments