শিরোনাম

বগুড়ায় টাকার বিনিময়ে নাশকতা সন্দেহে আটক ব্যক্তিকে ছেড়ে দিলো পুলিশ | Bogura TV | বগুড়া টিভি




ফয়সাল হোসাইন সনি, বগুড়া টিভিঃ

বগুড়া সদর থানাধীন সাবগ্রাম দক্ষিপাড়া জামে মসজিদ এর সামনে থেকে ৩ নভেম্বর শুক্রবার আনুমানিক ৯ টার সময় ২ জন ব্যাক্তিকে সন্দেহভাজন হিসাবে আটক করে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর আরিফুল ও তার সংগীয় ফোর্স।

গ্রেফতারকৃত ব্যাক্তীরা হলো,শিববাটি এলাকার আজিজুল শেখের ছেলে সোহেল রানা (১৫) ও সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকার কান্টুর ছেলে আবু আনাস (১৭) কে ।

সোহেল রানা বগুড়া শহরের একটি প্রতিষ্ঠানে কাজ করে ও আবু আনাস বগুড়া সাতমাথা এলাকায় অবস্থিত বগুড়া সরকারী কলেজে লেখা পড়া করে। তারা ২ জন সম্পর্কে মামা ভাগিনা।

এ বিষয়ে গ্রেফতারকৃত ভুক্তভোগীর মামা জুয়েল রানা বলেন আমি রাত সাড়ে ৩ টা পর্যন্ত থানায় বসে ছিলাম।  পরে এসআই আরিফুল আমাকে এসে বলে আমরা তদন্ত করে দেখেছি তাদের হাতে পোলার প্যাকেট ছিল, মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

চা নাস্তা করার জন্য ১৫শ টাকার দাবি করে, আমরা এস আই আরিফুলের ড্রাইভারকে সেই ১৫শ টাকা দিয়ে আমার ভাই এবং ভাগিনাকে সদর থানা থেকে নিয়ে আসি ।

টাকা লেনদেনের বিষয়টি জানতে চাইলে,এদিকে সাব ইন্সপেক্টর আরিফুল ইসলামকে তার ব্যবহৃত মুঠোফোন যাহার নাম্বার 01719-479195 একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেন নাই।


No comments