ফতুল্লায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের আরও এক মামলা | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ, রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ২৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শেখ ইমরান বাদী হয়ে নাশকতা মামলা করেন।
ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়াকে প্রধান আসামি করে ২৮ বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়।
মামলায় উল্লেখ্য করা হয়, বুধবার (১ নভেম্বর) সকালে ফতুল্লার শাসনগাও বিসিক ২ নং গেইটের সামনে পঞ্চবটী- মুন্সিগঞ্জ সড়কে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, ওই ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

No comments