বগুড়ায় চাপাতির আঘাতে ১ যুবক আহত | Bogura TV | বগুড়া টিভি
শনিবার ৪ নভেম্বর রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন আটাপাড়া এলাকার সম্রাট বেকারীর সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় ২ বন্ধুর মাঝে কথা কাটাকাটির জেড় ধরে দা দিয়ে মাথায় ও হাতে উপর্যুপরি আঘাত করে। পড়ে স্থানীয়রা আহত ব্যাক্তিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত ব্যাক্তী বগুড়া সদর থানাধীন আটাপাড়া এলাকার রিপনের ছেলে বাঁধন। বাঁধন শহরের আলতাব আলী মার্কেটে একটি পোশাকের দোকানে চাকুরী করে।
চিকিৎসক জানান বাঁধন (২১) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে,তিনি এখন আশংকামুক্ত আছেন।
এ সব তথ্য নিশ্চিত করে ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ মিলাদুন্নবী বলেন, তাদের ভিতরে পূর্বের শত্রুতা ছিলো আজকে কথা কাটা হলেই তাকে চাপাতি দ্বারা আঘাত করে, ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম কাজ করছে। এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।

No comments