শিরোনাম

দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আহত এক। | Bogura TV | বগুড়া টিভি

দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আহত এক


আর এম লোটাস, ( দুপচাচিয়া ) উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক জাহিদ হাসান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হাসান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাজিন্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ( শজিমেক ) পাঠানো হয়েছে। গত ২৫ জানুয়ারি সকাল ১০ টায় বগুড়া-নওগাঁ সড়রে তিষীগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নওগাঁগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বগুড়া গামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখো সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। ঘটনার পরপরই বাসটি দ্রুত চলে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


No comments