সারিয়াকান্দি ডিগ্রি কলেজে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
সারিয়াকান্দি ডিগ্রি কলেজের এইচ,এস,সি,স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সকল স্তরের চুড়ান্ত পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। প্রধান আলোচক ছিলেন, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি।
কলেজ গভর্নিংবডির সভাপতি মমতাজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, গাবতলী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া সরকারি শাহ সুলতাল কলেজের উপাধ্যক্ষ রেজাউন নবী, সাবেক অধ্যক্ষ ছাদত হোসেন, শিক্ষার্থীদের মধ্যে আবুল হাসনাত, সুপ্তি, নূর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতান মাহমুদ প্রিন্স।

No comments