ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী মহুলের পথসভা | Bogura TV | বগুড়া টিভি
বসির আহাম্মেদ ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ
ঝিনাইদহ-২ আসনের প্রার্থীদের চলছে প্রচার প্রচারণা। ভোট প্রার্থনা করতে গ্রামে গ্রামে ছুটছেন প্রার্থীরা। পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে ভোটারদের সাথে চলছে গণসংযোগ। ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী মহুলের পথসভা, নির্বাচনী প্রচারণায় শুরু হয়েছে ভোটারদের গণজোয়ার।
ঝিনাইদহ-২ আসনের সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। সোমবার রাতে শহরের হামদহ অগ্রনী ব্যাংক চত্বরে এক পথ সভায় বক্তব্য রাখেন তিনি। সেসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোস্তাকিম মনির, পৌরসভার কাউন্সিলর কাইসার আরেফিন ও তার ছোট ভাই প্রজ্জলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে একই দিন সকাল থেকে সদর উপজেলার সাধুহাটি, বংকিরা, হলিধানী, রামচন্দ্রপুরসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রচার প্রচারণা করেন। তিনি আগামী ৭ জানুয়ারী ঈগল পাখি মার্কায় ভোট প্রার্থনা করেন।

No comments