বগুড়ার সুবিল উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
নতুন বছরের প্রথম দিনে সুবিল উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত বই উৎসব অনুষ্ঠান বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল রাজী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নওশাদ-উর রহমান নিশান মন্ডল ।
প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েলের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সহকারী প্রধান মুন্নুজান বেগম,সহকারী শিক্ষক রুহুল আমিন মোল্লা, আব্দুল মমিন, খালেদা পারভিন, রেশমা খাতুন, আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, বই মানুষের পরম বই। দুনিয়ার বন্ধু ছেড়ে যেতে পারে কিন্তু বই কখনো ছেড়ে যাবে না। বই পড়ে তোমারা আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে। এজন্য প্রধান অতিথি সবাইকে বই পড়ার আহবান জানান।

No comments