শিরোনাম

যাত্রা শুরু করলো কসমেডিকা লেজার ক্লিনিকের প্রায়োরিটি মেম্বারশীপ কার্ড (পিএমসি) | Bogura TV | বগুড়া টিভি


সাকিবুর রাইয়ান, বগুড়া টিভি:
সৌন্দর্য্য নারীর ভুষন। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সুন্দর। তাই সৌন্দর্য্যের চর্চা হয়ে আসছে প্রাচীনকাল থেকে। তবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে রূপচর্চার ধরন। প্রাকৃতিক ভেষজ উপাদান থেকে বর্তমান সময়ে এসে পৌছে গেছে লেজার ও এস্থেটিক ট্রিটমেন্টে। পদ্ধতিগতভাবে এটি ব্যয়বহুল ট্রিটমেন্ট হলেও সম্প্রতি কসমেডিকা লেজার ক্লিনিক লেজার ও এস্থেটিক ট্রিটমেন্টে নিয়ে এসেছে এক অভিনব সুযোগ।

রবিবার, ২১ জানুয়ারী গুলশান ১ নাভানা টাওয়ারের ৭ম তলায় কসমেডিকা লেজার ক্লিনিকে লঞ্চ করা হলো (প্রায়োরিটি মেম্বারশিপ কার্ড) পিএমসি। যার মাধ্যমে সকল ধরনের সেবায় উপকারভোগীরা পাবেন বিশেষ ছাড়।

অনুষ্ঠানে কেক কেটে পিএমসি কার্ডের যাত্রা শুরু করেন জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এসময় কসমেডিকা লেজার ক্লিনিকের কর্ণধার ডা. ফারহানা ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া একটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার আয়াত,  সেহবা আদ্রিতা সহ কসমেডিকা পরিবারের 

বর্তমান সময়ে লেজার ও এস্থেটিক চিকিৎসা একটি বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসা পদ্ধতি। যুগের সাথে তাল মিলিয়ে সকলকে আত্মসচেতন ও আত্মবিশ্বাসী করতে কসমেডিকা লেজার ক্লিনিক লঞ্চ করেছে বিশেষ এই প্রায়োরিটি মেম্বারশিপ কার্ড। যার মাধ্যমে সবাই যুক্তিসংগত মূল্যে উপভোগ করতে পারবেন সকল ধরনের লেজার ও এসথেটিক সেবা।

No comments