শিরোনাম

চিরকুট লিখে অভিনব কৌশলে মিটার চুরি'র মূল হোতারা আটক | Bogura TV | বগুড়া টিভি

চিরকুট লিখে অভিনব কৌশলে মিটার চুরি'র মূল হোতারা আটক

সাকিবুর রাইয়ান বগুড়া টিভিঃ

গত ১১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ বগুড়া জেলার কাহালু থানার নারহট্ট এলাকার মৃত কেরামত আলীর ছেলে মোঃ বেলালুর রহমান (৫৯) এর ডিপ টিউবওয়েলের সাথে থাকা বৈদ্যুতিক মিটার অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে বেলালুর রহমান কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে, বগুড়ার র‍্যাব ১২ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় ২৩ জানুয়ারি ২০২৪ তারিখ বগুড়া জেলার কাহালু থানার  বিবিরপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কাহালু থানার স্থায়ী বাসিন্দা মৃত আঃ গোফফার সরদার এর ছেলে মোঃ ওমর ফারুক (২১) এবং কাহালু থানার শিলকহোর দক্ষিণপাড়া এলাকার পিতা- মৃত মোহাম্মদ আলী মন্ডল ছেলে মোঃ সাজু মন্ডল (৪০) কে আটক করে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব ১২ এর কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদ্বয় দীর্ঘদিন যাবত বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে রেখে টাকা দাবি করতো। টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান ভিকটিমকে বলে দিত। তারা অত্যন্ত চতুর হওয়ায় অপকর্মের কোন প্রমাণ রাখতো না। এমনকি একটি মোবাইল সীম একজন টার্গেটের ক্ষেত্রে ব্যবহার করতো। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানা, বগুড়ায় সোপর্দ করা হয়।


No comments