শিরোনাম

দ্রব্যমূল্য নিয়ে হিমশিম সাধারণ জনগণ | Bogura TV | বগুড়া টিভি

দ্রব্যমূল্য নিয়ে হিমশিম সাধারণ জনগণ

সাকিবুর রাইয়ান, বগুড়া টিভিঃ

বেড়েই চলেছে বাজারদর। হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আজ বগুড়া সদরের ফতেহ আলী বাজারে সরেজমিনে গিয়ে জানা গেলো বর্তমান বাজারে মূল তথ্য। যখন বাজারে বেচাকেনা স্বাভাবিক হচ্ছে, সে সময় আবারো একদফা বেড়েছে সবজির দাম।

আজ বুধবার বাজার ঘুরে দেখা গেছে, এখন সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কাঁচা পেঁপে ও মুলা ছাড়া ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি বাজারে নেই। ভরা মৌসুমে শিম প্রতিকেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকার নিচে মিলছে না। এক পিস লাউয়ের দাম ঠেকেছে ৮০ থেকে ১০০ টাকায়।

স্থানীয়ভাবে শাকসবজির উৎপাদন কম। এরমধ্যে কয়েকদিন ঘন কুয়াশার কারণে সবজির সরবরাহ কমেছে। পাশাপাশি বিভিন্ন অজানা রোগে নষ্ট হয়েছে শাকসবজি। সে সময় দাম বেড়ে গেছে, যা এখনো স্বাভাবিক হচ্ছে না৷ এমনটাই মন্তব্য করছেন স্থানীয় ব্যাবসায়ীরা

পেয়াজ ও রসুনের আড়ৎদার এবং খুচরা ব্যাবসায়ীরা জানান- বিভিন্ন অজানা রোগে নষ্ট হয়েছে শাকসবজি। সে সময় দাম বেড়ে গেছে, যা এখনো স্বাভাবিক হচ্ছে না৷ এমনটাই মন্তব্য করছেন স্থানীয় ব্যাবসায়ীরা।

অপরদিকে নির্ধারিত থাকছে না গরুর মাংসের দাম। প্রতি কেজি মাংসের নির্ধারিত দাম ৬৫০ টাকা বাতিল করেছেন মাংস ব্যবসায়ীরা। নির্ধারিত দামে মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দাম বেঁধে দিয়ে মাংস বিক্রি করতে গেলে অনেকের লোকসান হচ্ছে বলে দাবি তাদের। এখন থেকে বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে নির্ধারিত হবে মাংসের দাম। আজ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে খাসির মাংস ৮০০ টাকা প্রতি কেজি।

এ বিষয়ে মাংস ব্যাবসায়ী রা বলেন- গরুর দাম বৃদ্ধি এবং ট্রান্সপোর্টেশন খরচের কারণে দাম ৬৫০ রাখা সম্ভব নয়। অন্যান্য বাজার দর স্বাভাবিকই রয়েছে বলে মন্তব্য স্থানীয় বিক্রেতাদের। 

No comments