শিরোনাম

দুপচাঁচিয়ায় পুলিশের হাতে একজন গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি

দুপচাঁচিয়ায় পুলিশের হাতে একজন গ্রেফতার

আর এম লোটাস, ( দুপচাচিয়া ) উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার (২২জানুয়ারি) রাতে দুপচাঁচিয়া উপজেলাধীন তালোড়া রেল স্টেশনের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মোঃ জিহাদ তালুকদার ওরফে রাহুল (২০) কুন্দগ্রাম, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া, কে গ্রেফতার করেছে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, আসামীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার (২৩ জানুয়ারি) বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


No comments