শিরোনাম

পাঁচবিবিতে ২৫০ জন গরীবের মাঝে বন্ধনের শীতবস্ত্র বিতরণ | Bogura TV | বগুড়া টিভি

পাঁচবিবিতে ২৫০ জন গরীবের মাঝে বন্ধনের শীতবস্ত্র বিতরণ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবিতে ২৫০ জন গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বন্ধনের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় বন্ধন কর্তৃক পৌর সদর মাতাইশ মঞ্জিল অফিস প্রাঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি মাজেদুর রহমান প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন,জয়পুরহাট -১আসনের হ্যাটট্রিক বিজয়ী এমপি সামছুল আলম দুদু । বিশেষ অতিথি ছিলেন,থানা পুলিশের এস আই মনোয়ারুল ইসলাম প্রমূখ। বন্ধন ১৫ লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব বলেন, প্রতিবছরের ন্যায় এবারও শীতে ১ হাজার কম্বল বিতরণের টার্গেট নিয়ে কার্যক্রম উদ্বোধন করা হলো। আজ আড়াইশো কম্বল বিতরণ করলাম। পর্যায়ক্রমে সমগ্র উপজেলায় বিতরণ করা হবে।

No comments