পাঁচবিবিতে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের চৌকস অপারেশনাল দল আজ ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায়
পাঁচবিবি থানার বড়মানিক এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ নুর মোহাম্মদ ওরফে নুরু (৩৫),পিতা- মৃত মনছের আলী, শ্রীমন্তপুর,থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় সোপর্দ করেছে।

No comments