শিরোনাম

বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের তাগিদ জাতিসংঘের | Bogura TV | বগুড়া টিভি

বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের তাগিদ জাতিসংঘের


বগুড়া টিভি ডেস্কঃ

জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেস বাংলাদেশে ‘নির্বাচন’কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মানবাধিকার এবং আইনের সুরক্ষা পাবার অধিকার রয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের তরফে এ কথা জানান মুখপাত্র স্টিফেন ডোজারিক। ব্রিফিংয়ে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের কর্মীদের ওপর সরকারের অব্যাহত নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন ও এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোনও ব্যবস্থা নেবে কিনা।

তিনি বলেন, 'তথাকথিত নির্বাচনের নামে বাংলাদেশে ক্ষমতাসীনদের নির্মম দমন-পীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত ও ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কী ব্যবস্থা নিচ্ছেন? গেল সপ্তাহান্তে একতরফা সেই ডামি নির্বাচন ভোট কারচুপি, ভীতি প্রদশর্ন এবং প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে দেখেছি আমরা।'

জবাবে ডোজারিক বলেন, 'এই ইস্যুতে এর আগেও কথা বলেছি। মহাসচিব খুব স্পষ্টভাবে সব সব ধরনের সহিংসতা পরিহার করার আহবান জানিয়েছেন। এর লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের মানবাধিকার এবং আইনের সুরক্ষা পাবার অধিকারের প্রতি যেনো পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হয় তা নিশ্চিত করা। বাংলাদেশে গণতন্ত্রের ভিত মজবুত করতে এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটা অত্যন্ত জরুরি'।

এ সময় মহাসচিবের মুখপাত্র বলেন, 'বাংলাদেশে আমরা যে সহিংসতার ঘটনা দেখেছি তাতে স্পষ্টতই মহাসচিব উদ্বিগ্ন।'

No comments