শিরোনাম

বগুড়ার শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ার শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

আজাদুর রহমানঃ

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নে ডোবার পানিতে ডুবে জুবায়ের হোসাইন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধায় ভবানীপুর বাজার পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল রউফ এর ছেলে।

জানাযায়, শিশুকে খেলতে দিয়ে মা বাড়ির কাজ করছিল। মায়ের অজান্তে শিশুটি খেলতে খেলতে ডোবার মধ্যে পড়ে যায়। কিছুপর শিশুর মা এসে জুবায়ের হোসাইনকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি করে। পরে আশপাশের লোকজন খুজতে খুজতে প্রায় ২ ঘন্টা পর ডোবার মধ্যে শিশুর মরদেহ ভাসতে দেখে। 

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

No comments