শিরোনাম

পুলিশ কর্মকর্তার নিকটাত্মীয় মলম পার্টির খপ্পরে পড়ে বগুড়ার শজিমেকে ভর্তি | Bogura TV | বগুড়া টিভি

পুলিশ কর্মকর্তার নিকটাত্মীয় মলম পার্টির খপ্পরে পড়ে বগুড়ার শজিমেকে ভর্তি
ছবিঃ প্রতিনিধি

আজাদুর রহমানঃ

সৌদি আরব ফেরত যাত্রী, আব্দুল্লাহপুর থেকে শাহ ফতেহ আলি গাড়িতে নওগাঁর উদ্দেশ্য রওনা হয়ে প্রতিমধ্যে মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। 
খোঁজ নিয়ে জানাগেছে তিনি বগুড়ার আদমদিঘী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নিকটাত্মীয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। 

পাসপোর্ট থেকে জানা গেছে তার ঠিকানা রানীনগর, কালিগ্রাম এলাকায়। সকাল থেকেই বিভিন্ন ব্যাক্তির ফেসবুক আইডি ও বিভিন্ন গ্রুপে তার ছবিতে "দয়া করে উনার পরিচিত কেউ থাকলে হাসপাতালে যোগাযোগ করুন। উনার সাথে বড় ১ ব্যাগ এবং ছোট ২ ব্যাগ পাওয়া গেছে যা দায়িত্বরত পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
যোগাযোগের নাম্বার: 01882938800 (সজিব)
আপনার নওগাঁর পরিচিত বন্ধুদের মেনশন দিয়ে উনার পরিবারের নিকট ফিরিয়ে দিতে সহযোগিতা করুন" এমন একটি ক্যাপশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। 

এ বিষয়ে বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আনিসুর রহমান জানান, এমন একটি ঘটনা ঘটেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে আমাদের কাছে পাঠালে আমরা তাকে শজিমেকে ভর্তি করি। পরে আদমদিঘী সার্কেল স্যারের শ্বশুর আসে। তাকে মালামাল বুঝিয়ে দিয়েছি এবং সে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে।




No comments