সাংবাদিক ছাড়া আর কোন অপশক্তির কর্তৃত্ব চলবে না সাতক্ষীরা প্রেসক্লাবে | Bogura TV | বগুড়া টিভি
এস এম তাজুল হাসান সাদ ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সাংবাদিক ছাড়া আর কোন অপশক্তির কর্তৃত্ব চলবে না সাতক্ষীরা জেলা প্রেস ক্লাবে বললেন সাতক্ষীরা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। আজ দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরায় যে কয়টি প্রতিষ্ঠান ও সংস্থায় এতদিন দূর্নীতি ও অপশাসন চলেছে তা শীঘ্রই বন্ধ করা হবে ইনশাআল্লাহ।
পূর্বে যিনি এই জেলায় কর্তৃত্ববাদীশাসন কায়েম করেছেন সেই রেশ এখনও কাটেনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নিয়োগ বানিজ্য চলছে। যেসব কর্মকর্তা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একমাত্র যোগ্যরাই চাকরি পাবে টাকার বিনিময়ে কেউ চাকরি পাবে না। পূর্বের অপশাসকের প্রভাব এত বেশী ছিলো যে জেলা আইনজীবি সমিতিও এর জেরে বিভক্ত হয়ে পড়েছে। এটারও সমাধান করতে হবে।
এমপি আশু আরও জানান নির্বাচনের আগে আমি সাতক্ষীরাবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। জলাবদ্ধতা দূরীকরণ ভোমরা বন্দরে চাঁদাবাজি বন্ধ করা বেকার সমস্যা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন করা সহ সবগুলো প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন।
এবং সংখ্যালঘুদের সন্তানদেরও চাকরির ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন আশু। নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেন।

No comments