৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক। | Bogura TV | বগুড়া টিভি
সাকিবুর রাইয়ান ( বগুড়া ) টিভিঃ
আজ ১৬ জানুয়ারি দুপুর ১২.২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে , র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি আভিযানিক দল শহরেরর সদর থানাধীন সাতমাথা'য় অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জুয়েল রানা (২৭) কে গ্রেফতার করেন।
আসামী মোঃ জুয়েল রানা (২৭) বগুড়া জেলার শিবগঞ্জ থানার আজজার রহমান এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
র্যাবের এ ধরনের রাষ্ট্র বিরোধী নাশকতা মামলার আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার হবে বলে জানিয়েছেন র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।

No comments