শিরোনাম

শীতের তীব্রতায় বগুড়ায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা | Bogura TV | বগুড়া টিভি

শীতের তীব্রতায় বগুড়ায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টারঃ

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।

তিনি জানান, সকালে জেলায় এ মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মাসজুড়েই এমন অবস্থা থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, ‘জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সব উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।’

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, পরিপত্র অনুযায়ী দুই শিক্ষা অফিসার তাদের ডিজির সঙ্গে কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।



No comments