প্রাতিষ্ঠানিক বিদায় বেদনার নয়, আনন্দেরঃ যুবলীগ নেতা আলী ইমাম ইনোকী | Bogura TV | বগুড়া টিভি
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে গোহাইল শালিখা দাখিল মাদ্রাসার দাখিল-২০২৪ পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী বলেন; কোন শিক্ষা প্রতিষ্টান থেকে বিদায় নিলে সেই বিদায় কখনো বেদনাদায়ক বিদায় হয় না।
যা তোমাদের কাছে ক্ষণিক পরেই এ বিদায় আনন্দদায়ক বিদায় মনে হবে। তাই কোন প্রাতিষ্ঠানিক বিদায় বেদনার নয়, আনন্দের বিদায়। কারণ এ বিদায় তোমাদের স্মৃতিচারণের বিদায়। তোমরা প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পযর্ন্ত সুনামের সাথে ভালো লেখাপড়া করছো বলেই আজ তোমাদের এ বিদায় অনুষ্ঠান।
এখান থেকে বিদায় নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমরা যখন ভালো কলেজে চান্স পাবে তখন তোমাদের এই দিনগুলোর কথা হৃদয়ে স্মৃতিচারণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তোমাদের নিয়ে উন্নত দেশের গড়ার স্বপ্ন দেখেন।
তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমরা প্রধানমন্ত্রীকে অনুসরণ করেই সামনে এগিয়ে যাও। তাহলে এদেশ একটি স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী দিনে তোমরা ভালো রেজাল্ট করে এই মাদ্রাসার তথা গোহাইল ইউনিয়নবাসীর মূখ উজ্জ্বল করো এই কামনা রইল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অত্র প্রতিষ্টানের মাঠে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকন্দ, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও খাদিজা খাতুন, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, আক্কাস আলী, যুবলীগ নেতা ইমদাদুল হক, অভিভাবক সদস্য মোতালেব হোসেন, সহকারী শিক্ষক শামসুল আলম সহ অত্র প্রতিষ্টানের সকল শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস।

No comments