শিরোনাম

অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে সোচ্চার এসিল‍্যান্ড, একদিনে জরিমানা ১০ লাখ টাকা | Bogura TV | বগুড়া টিভি

অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে সোচ্চার এসিল‍্যান্ড, একদিনে জরিমানা ১০ লাখ টাকা
ছবিঃ প্রতিনিধি


নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের দমনে সোচ্চার শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অবৈধ মাটি উত্তোলন ও ফসলি জমি ভরাটের অপরাধে একইদিনে ৪ ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  (১১ জানুয়ারি) বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম এই রায় দেন।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন; বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার নুরুল ইসলাম, শ্রী সুনীল চন্দ্র সরকার, আবু কালাম ও উপজেলার বোহাইল এলাকার নজরুল ইসলাম। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আ-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এর আগে গত বুধবার রাতে উপজেলা সুজাবাদ এলাকায় থেকে অবৈধ মাটি ভরাট করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। আদালতের জরিমানার বিষয়টি নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান; জনগণের জাতীয় সম্পদ রক্ষায় এ অভিযান অব‍্যাহত থাকবে।

No comments