শিরোনাম

সারিয়াকান্দিতে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব পালিত | Bogura TV | বগুড়া টিভি

সারিয়াকান্দিতে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব পালিত

সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার সারিয়াকান্দিতে সোমবার সকালে বইউৎসব পালন করা হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি, বেসরকারি হাই স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসব পালন করা হয়। 

সকাল ১০ টায় সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই হাতে তুলে দিয়ে বইউৎসবের উদ্বোধন করেন , সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান। এসময় সহকারী কমিশনার (ভূমি)সবুজ কুমার বসাক, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজুল হক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। 

নতুন বই হাতে পেয়ে,  শিক্ষার্থীরা উচ্চশিত হয়েছেন। শিক্ষার্থীরা বলেন,নতুন বইয়ের গন্ধ শোকার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। এখন নতুন উদ্যমে লেখাপড়া শুরু করব।

No comments