শিরোনাম

সারিয়াকান্দিতে সেনাবাহিনী কর্তৃক শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ | Bogura TV | বগুড়া টিভি

সারিয়াকান্দিতে সেনাবাহিনী কর্তৃক শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র  বিতরণ

সামিউল ইসলাম সনি ( সারিয়াকান্দি )বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে আর্ত মানবতার সেবায় সেনাবাহিনী কর্তৃক  দু:স্থ ও শীতার্ত  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি  মেডিকেল ক্যাস্পেইন করা হয়েছে । গতকাল বুধবার সকালে সারিাকান্দি পাবলিক লাইব্রেড়ী  মাঠে ৪শ শীর্তাত মানুষের মাঝে ১১ পদাতিক ডিভিশন  কর্তৃক কম্বল বিতরণ করা হয় ।

সারিয়াকান্দি উপজেলার শীর্তাত মানুষের মাঝে শীত বস্ত্রবিতরণ করেন বিএ-৭১৭৮ লে: কর্নেল এস এম সুদীপ্ত শাহীন  পিপিএম (বার)পিএসসি,অধিনায়ক অগ্রগামী ঊনষাট। এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি  ও  বগুড়া  সেনানিবাসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন । এছাড়াও ৫ শ গরীব দু:স্থ  জনসাধারণকে চিকিৎসা সহায়তা  প্রদান করা হয় ।


No comments