শিরোনাম

পাঁচবিবিতে ফেনসিডিল ও নেশার ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি

পাঁচবিবিতে ফেনসিডিল ও নেশার ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবিতে ফেনসিডিল ও নেশার ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব-৫,ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের ১টি দল সোমবার রাতে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিচ বুপ্রেনরফিন নেশার ইনজেকশনসহ মোঃ ফরহাদ মন্ডল (৩৮) নামের ১ জন মাদককারবারীকে গ্রেফতার করে। সে বাগজানা গ্রামের মৃত শামছুল মন্ডলের পুত্র । 

প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‌্যাব-৫,ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম জানান,আসামী ফরহাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এ ব্যাপারে পাঁচবিবি থানায় আসামীকে সোপর্দপূর্বক মাদকদ্রব্য আইনে ১টি মামলা হয়েছে।


No comments

Create Photocard

Loading...