পাঁচবিবিতে ১ হাজার ৫০ লিটার চোলাই মদসহ ২ জন গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ১ হাজার ৫০ লিটার চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ১টি চৌকস দল মঙ্গলবার রাত ১১ টায় পাঁচবিবি থানার পলাশগড় গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের মাদক ব্যবসায়ী শ্রী রুবেল দাসের স্ত্রী শ্রী মতি পূর্নিমা রানী (৩২) ও মৃত রাম সৌরভের পুত্র জয়কৃষ্ণ রবি দাস (৫২)কে ১ হাজার ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,পূর্ণিমা রানী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে পলাশগড় গ্রামের নিজ বাড়িতে বাংলা মদ তৈরি করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রি করে আসছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় আসামীদের সোপর্দপূর্বক ১টি মামলা দায়ের করা হয়েছে।

No comments