বগুড়ার দুটি দই এর দোকানে অভিযান | Bogura TV | বগুড়া টিভি
সাকিবুর রাইয়ান, বগুড়া টিভিঃ
আজ ২৪ জানুয়ারি ২০২৪ শেরপুরের স্বরপাতা দই ঘর এবং রিংকী সুইটস এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ এইচ এম আসিফ বিন ইকরাম।
পরিদর্শন কালে কারখানা দুটিতে নোংরা ও অপরিষ্কার অবস্থায় দই ও মিষ্টি তৈরি করতে দেখা যায়। এসময় আনুমানিক ১৫ কেজি পঁচা, গন্ধযুক্ত ও ফাঙ্গাসযুক্ত মাওয়া, দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দ ও ধ্বংস করা হয় এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী উক্ত দুইটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে মোট দুই ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা আগামী ১ মাসের মধ্যে প্রতিপালন করবে মর্মে মুচলেকা প্রদান করেন।
এসময় "স্বরপাতা দই ঘর" শেরপুর, বগুড়া এবং "রিংকী সুইটস" শেরপুর, বগুড়া কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।
উক্ত অভিযান পরিচালনার সময় জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া; জনাব রাম চন্দ্র সাহা, নিরাপদ খাদ্য পরিদর্শক, বগুড়া সদর; জনাব তাহমিনা আক্তার, নিরাপদ খাদ্য পরিদর্শক, শেরপুর, বগুড়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন র্যাব বগুড়ার চৌকস টিম।

No comments