শিরোনাম

বগুড়ার শিবগঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি ব্যবসা | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ার শিবগঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি ব্যবসা

ফয়সাল হোসাইন সনি, বগুড়া টিভিঃ

বগুড়ার শিবগঞ্জের পিরব ইউপির লাউঘাটা গ্রামে রাতের আধারে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চলছে অবৈধ মাটি বিক্রির ধুম। 

গত কয়েকদিন আগের থেকেই ফসলি জমি থেকে মাটি কাটছে রফিকুল নামের এক মাটি ব্যবসায়ী।  নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ৫ বিঘা ধানী জমি থেকে কাটা হচ্ছে মাটি। বাধা দিলে হুমকি ধামকিও দিচ্ছেন অবৈধ মাটি বিক্রেতা রফিকুল। তবে স্থানীয়রা আরও বলছেন প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই মাটি বিক্রি,  অভিযোগ উঠেছে শিবগঞ্জ থানার পিরব ইউপির সংশ্লিষ্ট বিট কর্মকর্তা সাব ইন্সপেক্টর বেল্লালকে ৫০ হাজার টাকা দিয়েই কাটছে এই মাটি। 

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পিরব ইউপির বিট অফিসার সাব ইন্সপেক্টর বেল্লাল মুঠোফোনে টাকা নেয়ার কথা অসিকার করে বলেন, রফিকুল জ্বীন সে কাউকে পরোয়া করেনা, আনোয়ার নামের একজন সাংবাদিক তার দুলা ভাই, সে কাউকে হিসাব করে না, টাকা তো দূরের কথা। কয়েক দিন আগে শিবগঞ্জ উপজেলার কয়েকজন সাংবাদিক ইউএনওর কাছে গিয়ে অভিযোগ করেছিলো তাকে ডাকা হয়েছিলো। পরে কী হয়েছে আমি এই বিষয়ে আর জানি না। 

তবে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন মাটি বিক্রি একটা অবৈধ ব্যবসা, আর আমরা নিরলোসভাবে কাজ করছি, টাকা লেনদেন এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কোন অফিসার যদি টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নিবো।

No comments