শিরোনাম

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড | Bogura TV | বগুড়া টিভি

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ জনকে  ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চর গোদাগাড়ী এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা অপরাধ ১৫ (১) সংশ্লিষ্ট ধারার ১ টি মামলায় বগুড়া জেলার, শিবগঞ্জ উপজেলার, আমূল মালোগাড়ী গ্রামের গফুর মন্ডলের ছেলে নবীর (৩৮) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

সে সময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন,  ভবিষ্যতেও এ ধরনের অবৈধভাবে বালু উত্তোলন করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।



No comments