শিরোনাম

দুপচাঁচিয়ায় মহিলাসহ গ্রেফতার ৩ জন | Bogura TV | বগুড়া টিভি

দুপচাঁচিয়ায় মহিলাসহ গ্রেফতার ৩ জন
ছবিঃ প্রতিনিধি


দুপচাঁচিয়া প্রতিনিধিঃ

বগুড়ার  দুপচাঁচিয়া থানা পুলিশ  দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১ জন, ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় ২ জনসহ ৩ জনকে গ্রেফতার করেছে। 

ওয়ারেন্টভু্ক্ত আসামী হলেন উপজেলার খানপুর গ্রামের স্বপন মহন্তের স্ত্রী, শিলা রানী মহন্ত। 
পুলিশ একই রাতে দুপচাঁচিয়া থানা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা কালে মোঃ নাজমুল ইসলাম(২৬), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-ইসলামপুর খানাবাড়ী,পুলিশ অপর আরেকটি অভিযান চালিয়ে মারপিটের ঘটনায় মোঃ রায়হান খান(৩৬), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-শ্রীপুর, সকলের থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামিদেরকে শুক্রবার বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments