কৈচড় বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ আঃ গফুর মন্ডল হলরুমের ভিত্তি প্রস্তর স্থাপন | Bogura TV | বগুড়া টিভি
সম্রাট,বগুড়া সদর উপজেলা প্রতিনিধিঃ
বগুড়া সদরের ফাঁপোর ইউপির কৈচড় বালিকা উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বাধীনতা সংগ্রামী শহীদ আঃ গফুর মন্ডল হলরুমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকালে উক্ত হলরুমে ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি কৈচড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাড: মোঃ রাজু মন্ডল।
আরোও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহ আলম, ম্যানেজিং কমিটির সদস্য তাজুল ইসলাম, শাম্মী আকতার,ইঞ্জিনিয়ার আল আমিন,ফাঁপোর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী মন্ডল, শিক্ষক সানোয়ার হোসেন, শিমুল আহমেদ, ঠিকাদার মনিন্দ্র নাথ মহন্ত, আওয়ামী লীগ নেতা জামিল, জাহিদ রাঙ্গা, ছানোয়ার পাশা, সোহেল রানা।
দেশ ও জাতির সুখ সমৃদ্ধি এবং অত্র প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী মাজহারুল ইসলাম।

No comments