দুপচাঁচিয়ায় মাদক বিক্রেতা চম্পা সহ ৩ জন গ্রেপ্তার। | Bogura TV | বগুড়া টিভি
আর এম লোটাস, ( দুপচাচিয়া ) উপজেলা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ার বিখ্যাত মাদক বিক্রেতা লুটু প্রামানিক এর স্ত্রী চম্পা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া পৌর এলাকার কুন্ডুপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে। চম্পা পূর্বে মাদক মামলার আসামী বলে থানা সূত্রে জানায়।এছাড়াও একই দিনে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড মাঝিপাড়া এলাকা থেকে মৃত শংকর কুমার এর ছেলে পবন কুমার (৪৩) কে ১২০গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।
এবাদে দুপচাঁচিয়া থানাধীন খোলাস গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে রেদওয়ান ইসলাম রেজওয়ান(২২)কে ২৩ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি টহল টিম টহলরত অবস্থায় ২ টি সাউন্ড বক্স,একটি মাইক ও একটি এমপ্লিফায়ার মেশিন সহ গ্রেপ্তার করে।
২৪জানুয়ারি বুধবার সকল আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

No comments