নিউইয়র্কে পুরস্কৃত হলেন কোরিওগ্রাফার শাহাদাৎ সুমন | Bogura TV | বগুড়া টিভি
বিনোদন প্রতিবেদক:
গত ৩ডিসেম্বর নিউ ইয়র্কের কুইন্সের ‘কুইন্স প্যালেসে ১৩তম এনআরবি এ্যাওয়ার্ড ২০২৩, এর আয়োজন করা হয়। যার আয়োজনে ছিলো শো টাইম মিউজিক। প্রবাসে শিল্প সাহিত্যে, সংস্কৃতি এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তাদের অবদানকে সম্মান দেখানোর জন্য আয়োজন করা হয় । যুক্তরাষ্ট্রে, বসবাসরত ৫০ জনের মতো শিল্পী, সাংবাদিক, মিউজিসিয়ান, ব্যবসায়ী, ডাক্তার আইনজীবী সহ বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়।
শাহাদাৎ হোসেন সুমন একজন সফল মডেল ও কোরিওগ্রাফার। এ খাতে, গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকেও পুরুস্কৃত করা হয়। তার হাতে পুরুস্কার তুলে দেন চিত্রনায়িকা মৌসুমী।
কোরিওগ্রাফার শাহাদাৎ হোসেন সুমনের জন্ম নোয়াখালীর সোনাই-মুড়িতে। উচ্চমাধ্যমিকে পড়া শেষে ঢাকায় এসে মডেলিংয়ের সাথে সংযুক্ত হন। ২০০৬ সালে আলোচিত বিনোদন অনুষ্ঠান সপ্ত-ডিঙ্গা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হন তিনি এই পেশায়।
কোরিওগ্রাফির ক্ষেত্রে লাইটের ব্যবহার, স্টেইজ ডিজাইন, মিউজিক ট্র্যাকসহ অকেশনাল থিম সম্পর্কে উচ্চতর জ্ঞানার্জনের জন্য তিনি , নিউ ইয়র্কের ‘স্কাইলার মডেলিং স্কুলে ভর্তি হন ।
কাজ করেছেন, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, ক্রিসমাস ডে, থার্টিফাস্ট নাইট বিভিন্ন দেশী এবং বিদেশী গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে। এসব অনুষ্ঠানের , সোনারগাঁ, রেডিসান, শেরাটন, রিজেন্সি, ঢাকা ক্লাবসহ ঢাকা ও চট্টগ্রামের চার তারা ও পাঁচতারা হোটেলে। এছাড়া, দেশি-বিদেশী বিভিন্ন ফ্যাশন শোগুলোতে।
শো টাইম মিউজিকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়িকা মৌসুমি, এবং শো টাইমের কর্ণধার আলমগির খান আলম, এ্যার্টনি মইন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর প্রবাসে বসবাসরত প্রবাসিদের এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। এ সময় নায়িকা মৌসুমিকেও স্বারক প্রদান করে সম্মানিত করা হয়েছে।সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো পিয়া বিপাশা এবং তার দলের নাচ এবং নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশী উদিয়মান তরুণ কন্ঠশিল্পীদের চমৎকার উপস্থাপনা।

No comments