ঝিনাইদহে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সরিষা ক্ষেত পরিদর্শন | Bogura TV | বগুড়া টিভি
বসির আহাম্মেদ ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা সরিষা ক্ষেত পরিদর্শন করেছে। সোমবার দুপুরে সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামের মাঠের বিস্তৃর্ন সরিষা ক্ষেত পরিদর্শন করেন সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী সহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
মাঠে মাঠে ফসলের ব্যপক সমাহার দেখে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর মিয়াকুন্ডু গ্রামের মাঠে ৩ শত ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এবছর সরিষার বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদি।

No comments