শিরোনাম

ঝিনাইদহে তিন দিন-ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী | Bogura TV | বগুড়া টিভি

https://www.boguratv.news/2023/12/bogura-tv_779.html

বসির আহাম্মেদ ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ

ঝিনাইদহে তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সিও প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বুনিয়াদি প্রশিক্ষণ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা-মূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। 

নির্বাহী পরিচালক সামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। 

তিন দিন-ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন আলীউজ্জামান শেখ। উল্লেখ্য, প্রশিক্ষণে ৩০ জন
প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

No comments