গোপালগঞ্জে নানির বিরুদ্ধে , এক শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
গোপালগঞ্জে নানির বিরুদ্ধে আফিফা খানম (৭) নামে এক শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আফিফা কেটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের আসলাম শিকদারের মেয়ে ও বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফিফার বাবা আসলাম শিকদার জানান, ১০ বছর আগে আফিফার মা খাদিজা বেগমকে বিয়ে করি। বিয়ের পর সে প্রায়ই বাবার বাড়ি থাকত। এরই মাঝে আমাদের একটি কন্যা সন্তান হয়। ২ বছর আগে আমার স্ত্রী খাদিজা বেগম আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর আফিফা তার নানির কাছে থেকে লেখাপড়া করত।
এ ব্যাপারে অভিযুক্ত লাকি বেগম বলেন, ‘গত রাতে বাথরুমে গিয়ে আফিফা চিৎকার দেয়। আমি দরজা খুলে আফিফাকে ঘরে নিয়ে আসি। ঘরে এনে তার গলায় দাগ দেখতে পাই। এরপর আফিফাকে নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আফিফাকে মরা দেখতে পাই। আমার ধারণা আফিফাকে ভূতে মেরে ফেলেছে।’
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
No comments