শিরোনাম

তিন দফা বৃষ্টির পর শুরু হলো ম্যাচ, জানা গেল কত ওভার খেলতে পারবে দু’দল | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

টসের পর একবার, আর নিউজিল্যান্ডের ইনিংসে মাঝে আরও দুই দফা বৃষ্টি আঘাত হানে। এতে করে তিন দফা কাটা হয় ম্যাচের ওভার। নতুন করে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায়। 

রোববার (১৭ ডিসেম্বর) ডুনেডিনে টস জিতে ফিল্ডিংযের সিদ্ধান্ত নেয়ার পর বৃষ্টির কারণে এক ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে। পরে ওভার কমিয়ে ম্যাচ মাঠে গড়ায় ৪৬ ওভারে। ম্যাচ শুরুর ১৩.৫ ওভার পর সাগরঘেঁষা বন্দরনগরীতে পুনরায় ম্যাচে আঘাত হানে বৃষ্টি। এতে করে দ্বিতীয়বারের মতো ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪০ ওভারে। কিউইদের ইনিংসের ১৯.২ ওভারের সময় তৃতীয়বারের মতো বৃষ্টি আঘাত হানে। এতে করে ম্যাচের দৈর্ঘ্য আরও কমে নির্ধারণ করা হয় ৩০ ওভার। 

বৃষ্টির আগে ২০ ওভারে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১১। তৃতীয় উইকেটে টম ল্যাথাম ও উইল ইয়াং শক্ত প্রতিরোধ গড়েছেন। তাদের জুটি পঞ্চাশ রান ছাড়িয়ে গেছে। উইল ইয়ং ৪২ ও ল্যাথাম ৫৩ রানে অপরাজিত আছেন।

টস জিতে অধিনায়কের ফিল্ডিং নেযার সিদ্ধান্তকে প্রথম ওভারেই সঠিক প্রমাণ করেন টাইগার পেসাররা। বিশেষ করে শরিফুল ইসলাম, প্রথম ওভারেই তার হাত ধরে আসে দুই উইকেট। ইনিংসের চতুর্থ বলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। রাচিন রবীন্দ্র (০) উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন। একই ওভারের শেষ বলে হেনরি নিকোলসকে (০) সাজঘরে ফেরান টাইগারদের এই পেসার। পাওয়ারপ্লের বাকি সময় আর সাফল্য মেলেনি।

তৃতীয় উইকেটে ল্যাথাম ও ইয়ং বাংলাদেশের বোলারদের ওপর রাজত্ব করছেন। এ জুটি এখন পর্যন্ত সংগ্রহ করেছে ১২৬ রান। ল্যাথাম ৬৭ ও ইয়ং ৪৮ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।

No comments