বগুড়ায় নৌকার প্রার্থী রিপুর গণসংযোগের ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী আহত | Bogura TV | বগুড়া টিভি
বগুড়ায় নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুর গণসংযোগের ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী আহত হয়েছেন।
২৯ শে ডিসেম্বর বগুড়া সদরের গোকুল বন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা সিএনজি করে নিজ গন্তব্যের উদ্দেশে বগুড়ায় আসছিলেন।
স্থানীয়রা জানান, বগুড়ায় সদরের গোকুল এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনী গণসংযোগের ট্রাক অসাবধানতা বশত চালানোর সময় একটি সিএনজি সাথে ধাকা লাগে।
এসময় সিএনজির ২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

No comments