আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাব ১২ বগুড়া সিপিএসসির টহল জোরদার | Bogura TV | বগুড়া টিভি
খালেদ সিদ্দিকী, চিফ রিপোর্টারঃ
সরেজমিনে দেখা যায়, শনিবার ৩০ ডিসেম্বর সকাল থেকে বগুড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে, র্যাবের গাড়িবহর টহল দিচ্ছে।
উল্লেখ্য আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিএনপি জামায়াত সহ, সমমনা দলগুলো ভোট বর্জনের ডাক দিয়েছে, এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবিতে, অসহযোগ আন্দোলনের ঘোষণা করার পর জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে।
এমত-অবস্থায় বগুড়ায় র্যাবের এই সতর্ক অবস্থান ও টহল জোরদার করায় জনগণ কিছুটা স্বস্তি বোধ করছে।
বগুড়া শহরের বনানী এলাকায় কথা হয় পথচারী ইসহাক আলীর সাথে, তিনি এই প্রতিবেদককে জানান হরতাল অবরোধ ও ভোট বর্জনের ডাকে আমরা শংকিত, কখন কোথায় কি হয়-ভেবে সব সময় টেনশনে থাকি, কিন্তু আজ র্যাবের করা টহল দেখে কিছুটা স্বস্তি অনুভব করছি।
র্যাবের টহল জোরদারের বিষয়ে জানতে চাইলে, র্যাব ১২ সি পি এস সি বগুড়ার কমান্ডার মীর মনির হোসেন (এসপি) জানান, আইন-শৃঙ্খলা বজায় রাখতে, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি, এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর শনিবার, র্যাব বগুড়া ১৬ টি টহল দল, বিভিন্ন পাড়া মহল্লা সহ বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে, সারাদেশে বিপুল পরিমাণের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে।

No comments