শিরোনাম

বগুড়া সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীকে হত্যা চেষ্টা | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়া সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীকে হত্যার চেষ্টায় দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা হামলা করা হয়েছে।

৬ ই ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুর রশিদ তিনি বগুড়ার সোনাতলা উপজেলার করমজা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সুলতানের ছেলে জুয়েল হাসান জানান, সকালে আমি বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলাম সে সময় দেখেছি একই গ্রামের টুকুর ছেলে মঞ্জু- রঞ্জু এবং আলমগীর দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আব্দুর রশিদকে এলোপাতাড়ি কোপাতে থাকে, এক পর্যায়ে আব্দুর রশিদের পায়ের রগ কেটে গেলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে আমরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করি।

খোঁজ নিয়ে জানা গেছে বেশ কিছুদিন আগে বিদেশে লোক পাঠানো বিষয়ে টাকা পয়সা নিয়ে দু পক্ষের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, সমঝোতার জন্য গ্রাম্যশালীশ বসানো হয়, সেখানে শাসন মূলক চড় মারার ঘটনাকে কেন্দ্র করে সুকৌশলে আব্দুর রশিদের উপরে হামলা করা হয়।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ঘটনার পর পরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, ভিকটিমের চিকিৎসা চলছে, তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

No comments